কুতুবদিয়ায় বন্ধ করে দেয়া ডায়াগনস্টিক সেন্টারে নেই কোন তালা
কক্সবাজারের কুতুবদিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বন্ধ করে দেয়া হয়েছে কুতুবদিয়া উপকূলের তিনটি ডায়াগনস্টিক সেন্টার। এগুলো হলো, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার (বড়ঘোপ), মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টার (বড়ঘোপ),ও নিরুপম সেবা কেন্দ্র ও ডায়াগনস্টিক ল্যাব (ধূরুং বাজার)। গত শনিবার সারাদেশে অভিযানের অংশ হিসেবে সিলগালা করে দেয়া হয় এ ডায়াগনস্টিক সেন্টারগুলো।
বিকল্প হিসেবে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হয়েছে ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, রক্তের গ্রুপ নির্ণয়, এইচআইভি টেস্ট সহ বিভিন্ন রোগ নির্ণয়ের ব্যবস্থা।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নেছার কুতুবী অবৈধভাবে রোগীদের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন টেস্ট চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে সাময়িক ভাবে বন্ধ লিখা একটি কাগজ লাগানো। কিন্তু দরজায় নেই কোন তালা। স্থানীয়দের প্রশ্ন এটা কোন ধরনের সীলগালা?
ডায়াগনস্টিক সেন্টার টেকনিশিয়ান
সোহেল জানান, কুতুবদিয়ার মানুষের স্বার্থে সেন্টার খোলা রাখা হয়েছে।
এ বিষয়ে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নেছার কুতুবী সাথে কথা হলে তিনি বলেন, আমার কাছে বৈধ কাগজপত্র আছে।আর কারও কাছে নাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ রেজাউল হাসান আমার বন্ধু। তিনি এখানে চেম্বার করেন। তার মতামত নিয়ে আমি কার্যক্রম চালাচ্ছি। কারও বাপের ক্ষমতা নেই এ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, তোমাদের বাপ (একজন সিনিয়র সাংবাদিক) আমার টাকায় চলে। কোন সাংবাদিকের কতটুকু যোগ্যতা তা আমার জানা আছে।
এসময় তিনি অন্য দুটি ডায়াগনস্টিক সেন্টারের সেবা নিয়েও সমালোচনা করেন।
এদিনকে সচেতন মহল জানিয়েছেন , স্থানীয় এক প্রভাবশালী সাংবাদিকের নাম ভাঙ্গিয়ে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক (আরএমও) কে ব্যবসার অংশীদার বানিয়ে এ অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে নেছার ওরফে রক্ত নেছার। তাই তিনি বেপরোয়া।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ রেজাউল হাসান জানান, চিকিৎসা ও রোগনির্ণয় একটি অত্যন্ত স্পর্শকাতর জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়। তাই এক্ষেত্রে জননিরাপত্তা নিশ্চিন্ত করতে, সঠিক মান নিয়ন্ত্রণ ও শৃঙখলা ফিরিয়ে আনতে এই ধরনের প্রক্রিয়ার কোন বিকল্প নেই। বিধি মতে ডায়গনস্টিক সেন্টার গুলো বন্ধ করে দেয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ না করা পর্যন্ত বন্ধ থাকবে। তার নাম ব্যবহার করে কেউ কার্যক্রম চালু রেখেছেন কিনা তা তিনি জানেন না। এক্ষেত্রে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।
এ ব্যাপারে জানতে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহিন আব্দুর রহমানের ব্যবহৃত ফোন নাম্বারে যোগাযোগ করা হলে তিনি কল কল রিসিভ করেননি। তাই তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied