আমিরাতে লটারিতে ৪৮ কোটি টাকা জিতলেন ঢাকার যুবক
সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২ কোটি দিরহাম জিতেছেন বাংলাদেশের এক যুবক। বাংলাদেশি মু্দ্রায় এই অর্থ পুরস্কারের মূল্য প্রায় ৪৮ কোটি ৪৯ লাখ টাকা। শুক্রবার (৩ জুন) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, আরিফ খান নামে ওই যুবক বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দা। চার বছর ধরে তিনি আমিরাতের শারজাহ শহরে ব্যবসা করছেন। সেখানে একটি গাড়ির ওয়ার্কশপ চালান আরিফ।
বাংলাদেশি এই যুবক জানিয়েছেন, গত ২৭ মে বিগ টিকিট আবুধাবির ‘মাইটি ২০ মিলিয়ন’ র্যাফেল ড্রয়ের একটি টিকিটি কেনেন তিনি। আরিফ বলেন, আমি আগে কোনোদিন টিকিট কিনিনি। এক বছর আগে থেকে কেনা শুরু করেছি। সব সময় একা একাই টিকিট কিনতাম। আমি আমার ভাগ্য পরীক্ষা করছিলাম।
এ সময় আমিরাতের দুই কোটি দিরহামে বাংলাদেশি মুদ্রায় কত টাকা হয় জানতে চাইলে গুনে বের করার চেষ্টা করেন আরিফ, কিন্তু অংক মেলাতে না পেরে একপর্যায়ে হাল ছেড়ে দেন। তিনি বলেন, আমি জানি না। সত্যি বলতে, আমি যে দুই কোটি দিরহাম জিতেছি, তা এখনো বিশ্বাস হচ্ছে না। মাত্র আধাঘণ্টা বা তার কিছু বেশি সময় আমি এই সংখ্যাটা শুনতে শুরু করেছি: ‘দুই কোটি দিরহাম’।
বিশাল এই অর্থপুরস্কার দিয়ে ভবিষ্যতে কী করবেন, তা এখনো ঠিক করেননি আরিফ খান। তবে এই অর্থ দিয়ে অভাবীদের সাহায্য করার ইচ্ছা রয়েছে তার।
আরিফ বলেন, আমার দুই সন্তান, স্ত্রী ও বাবা-মা রয়েছে। আমার ভাইও এখানে একটি দোকান চালায়। আমরা সুখী পরিবার। আমি আশা করি, এই অর্থ অন্যদের সাহায্যে কাজে আসবে।
তার কথায়, টাকা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। তাই আমি চাই না এটি আমাকে বদলে দিক। এই অর্থ আমি অন্যদের সাহায্যে কাজে লাগাতে চাই।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন