ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পিতা-মাতার কলহের কারণে বাড়িছাড়া ৪ বোনকে ৭ দিন পর উদ্ধার


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৪-৬-২০২২ দুপুর ১২:৩৫
কুমিল্লার নাঙ্গলকোটে গত ২৬ মে বৃহস্পতিবার একই পরিবারের চার বোন নিখোঁজ হওয়া ঘটনা সারাদেশে চাঞ্চল্যকর সৃষ্টি হয়। মাদ্রাসায় যাওয়ার কথা বলে আত্মগোপনে থাকা চার বোনকে অবশেষে ৭ দিন পর উদ্ধার করেছে কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই জানায়, কুমিল্লা জাংগালিয়া থেকে ওই ৪ বোনকে উদ্ধার করা হয়েছে।
 
আত্মগোপনে থাকা ৪ বোনকে জিজ্ঞাসা বাদে তারা জানায়, আমাদের পারিবারে মা-বাবার দৈনিক কলহের কারণে আমরা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছি। চাকরি নিয়েছি ২ বোন কুমিল্লা ইপিজেডে, ছোট ২ বোনকে স্কুলে পড়াশোনা করানোর ব্যবস্থা নিয়েছি। বাসাভাড়াও নিয়েছি। আমরা বাড়ি ফিরে যাব, তবে আমরা শান্তিতে থাকতে চাই। পারলে দুমুঠো খাবো, না হয় খাব না। তারপরও দৈনিক ঝগড়া-বিবাদ চাই না।
 
এ বিষয়ে তাদের পিতা-মাতা বলেন, আমরা আর ঝগড়াঝাটি করব না। সবাই মিলেমিশে থাকব। তাদের নিখোঁজ হওয়া আমাদের অনেককিছুই শিক্ষা দিয়েছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত