প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কমলগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও যুব সমাবেশ
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও যুব সমাবেশ করেছে কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ।
শনিবার (৪ জুন) দুপুরে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের ব্যক্তিগত কার্যালয় থেকে তার নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা চৌমুহনী ময়না চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় যুব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ। যুব প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার পারভেজ আলাল,আবুল কালাম, দেবাশীষ চক্রবর্তী সিপন,জহিরুল আলম নান্নু, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মসুদ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমুখ। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে অংশ নেয় যুবলীগ। পৌর এলাকার ভানুগাছ বাজারের চৌমুহনা চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকবাল মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied