রায়গঞ্জে মুক্তিযোদ্ধাদের জন্য বীরনিবাস প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ও পৌরসভায় ২৭টি বীরনিবাস তৈরির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ কাজের উদ্বোধন করা হয়।
পৌরসভার বাসিন্দা মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার পরিবারের জন্য বরাদ্ধকৃত বীরনিবাসের ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে মহৎ কাজটি একযোগে শুরু হয়। উদ্বোধন করেন পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান।
এ সময় উপস্থিত ছিলেন- রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক কেএম রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য পলাশ সরকার, প্রভাষক নজরুল ইসলাম, সাংবাদিক এম. আবদুল্লাহ সরকার, সাদ এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্ণধর সাদরুল আলম সাহান, অফিস সহকারী ( পিআইও) আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২৭টি বীরনিবাস তৈরিতে মোট প্রাক্বলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬১ লাখ টাকা।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
Link Copied