কুতুবদিয়া উপজেলা আ’লীগের বিক্ষোভ সমাবেশ
কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি-জামায়াত জোট কর্তৃক সম্প্রতি সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে হোটেল নিউ মদিনার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গেটের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে ও বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচছাফা বিকম, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম মাতবর, বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আবুল কালাম, কৈয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আজমগীর মাতবর, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কাইছার সিকদার প্রমুখ।
এ সময় আ’লীগের বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন।
এমএসএম / জামান
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied