ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বার্সেলোনার খেলোয়াড়দের নিয়ে ব্রাজিলিয়ান মডেলের বিস্ফোরক মন্তব্য


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৬-২০২২ বিকাল ৫:৫৬

পরকীয়াজনিত ঘটনায় বিচ্ছেদের মুখে কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা এবং বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে জুটি। অন্য নারীর সঙ্গে পিকের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ শাকিরার। এমনকি এ সম্পর্কে তার কাছে প্রমাণও নাকি রয়েছে।

এরই মধ্যে পিকেসহ বার্সেলোনার অন্যান্য ফুটবলারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ব্রাজিলিয়ান মডেল সুজি করটেজ। তার দাবি, শুধুমাত্র লিওনেল মেসি ও ফিলিপ কৌতিনহো ছাড়া বার্সেলোনার অন্যান্য ফুটবলাররা তাকে নোংরা মেসেজ দিয়ে থাকেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কায় সুজি বলেছেন, ‘পিকে আমার সবচেয়ে বেশি মেসেজ দিতো। বার্সেলোনার মধ্যে শুধুমাত্র লিওনেল মেসি ও ফিলিপ কৌতিনহো আমাকে কোনো মেসেজ দিতো না। তারা ভালো স্বামী, নিজেদের স্ত্রীকে অনেক সম্মান করে।’

এতোদিন ধরে শাকিরার প্রতি সম্মান দেখিয়ে এ বিষয়ে মুখ খোলেননি জানিয়ে সুজি আরও বলেন, ‘আমি এতোদিন কিছু বলিনি কারণ শাকিরাকে অনেক শ্রদ্ধা করি। তবে এখন আমি সবকিছু বলবো এবং সবাইকে জানাবো আমি কী জানি এবং আমার সঙ্গে কী কী হয়েছে।’

পিকের কাছ থেকে কেমন মেসেজ পেতেন জানিয়ে তিনি বলেছেন, ‘বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রাসেল আমার কাছের বন্ধু। পিকে যখন এটি জানতে পারলো, আমার নম্বর চেয়ে নিলো এবং আমাকে নিয়মিত মেসেজ পাঠাতো।’

তিনি আরও যোগ করেন, ‘আমি যখন ব্রাজিলে ফিরে এলাম, সে আমাকে সরাসরি ইনস্টাগ্রামে মেসেজ পাঠাতো যেগুলো প্রতিদিন ডিলিট করে দিতো। সে আমাকে জিজ্ঞেস করতো কবে আমি ইউরোপে যাবো এবং সবসময় আমার কাছে জানতে চাইতো আমার নিতম্ব কত বড়!’

সুজি এই অভিযোগের বিপরীতে এখনও মুখ খোলেননি পিকে। এ বিষয়ে বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকেও কোনো সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই তার। গত কয়েক বছরে নানান ঘটনায় এরই মধ্যে কোণঠাসা হয়ে আছে বার্সেলোনা। এখন নিত্য নতুন ঘটনায় বারবার বিব্রতকর অবস্থায় পড়ছে ক্লাবটি।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে