সহকারী শিক্ষা অফিসার কেন্দ্রীয় কমিটি’র সভাপতি রবিউল ইসলাম সবুজ-সম্পাদক রুমী
বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচন জয় লাভ করেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের এ জেড সুলতান আহম্মেদের বড় ছেলে রবিউল ইসলাম সবুজ। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সিনিয়র সহকারী শিক্ষা অফিসার।
৪জুন ২০২২ইং রোজ শনিবার সভাপতি পদে দেশের ৮ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে সার্বজনীন বৈধ ভোটে মোট ১,৪৪৬ ভোটের মধ্যে এম এস রবিউল ইসলাম সবুজ- ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫২৩ ভোট। সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচনের ফলাফল সূত্রে জানা গেছে, ৮ বিভাগের মধ্যে রংপুর, রাজশাহী,খুলনা, চট্রগ্রাম, বরিশাল, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ১,৪৪৬ ভোটের মধ্যে ৯০৭ ভোট পেয়ে জয়লাভ করেন সবুজ এবং সাধারণ সম্পাদক হিসেবে জয়লাভ করেন টাঙ্গাইলের সালাহ উদ্দিন আহামেদ রুমী। এদিকে রবিউল ইসলাম সবুজের এ বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ঠাকুরগাঁও ও রাণীশংকৈলের শিক্ষক সমাজ,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি ও প্রতিষ্ঠান। দেশের প্রত্যন্ত উত্তর অঞ্চলের ঠাকুরগাঁও- রাণীশংকৈল মানুষের কাছে রবিউল ইসলাম সবুজ বর্তমানে তার কৃতিত্বের জন্য একজন গুনি মানুষের কাতারে।
এ বিষয়ে রবিউল ইসলাম সবুজের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,সারা দেশে আমার প্রিয় সহকর্মীদের ভালবাসা পেয়ে আমি মুগ্ধ হয়েছি। তারা আমার হাতে বিজয়ের পতাকা তুলে দিয়েছেন। আমি আমার জীবনের সবকিছু দিয়ে তাদের সুখে দুঃখে পাশে যেনো থাকতে পারি।
এমএসএম / এমএসএম
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড
পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ
ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু
বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা
সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯
পৌরসভার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবার নির্বাচনে লড়বেন যুবদল নেতা হারুন
সংস্কারের ছয় মাসের মধ্যেই দাউদকান্দিতে সড়কের ৩০ মিটার ধ্বংস
রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা
বরিশালে বিসিআইসির বাফার গুদামের উদ্বোধন
Link Copied