ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক ২


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৫-৬-২০২২ দুপুর ৩:৫০
কুষ্টিয়া সুযোগ্য পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশে রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি ও দিকনির্দেশনায় নাসির উদ্দিন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা কুষ্টিয়ার নেতৃত্বে এসআই সাখায়েতুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া সংগীয় ফোর্সসহ দৌলতপুর এলাকায় মাদকবিরোধী অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দৌলতপুর থানাধীন ১নং প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি ঘোনাপাড়া গ্রামের ধৃত আসামি হুমায়ুন কবিরের বাড়ির সামনে মহিষকুণ্ডি টু জামালপুর পাকা রাস্তার ওপর এক ব্যক্তি মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছে।
 
উক্ত সংবাদের ভিত্তিতে এসআই সাখায়েতুল ইসলাম সংগীয় অফিসার-ফোর্সসহ শনিবার (০৪ জুন) ১৩.৫৫ ঘটিকার সময় উল্লিখিত স্থানে পৌঁছলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থলেই আটক করে। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী হুমায়ুন কবির (২৩), পিতা- মহিদুল ইসলাম @ টেংগর মন্ডল, সাং-মহিষকুন্ডি ঘোনাপাড়া (১ নং প্রাগপুর ইউপি), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়ার তল্লাশী করে ১২(বার) বোতল ফেন্সিডিল উদ্ধার করেন এবং বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন। 
 
অপরদিকে, এসআই শেখ নুর কামাল, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া সংগীয় ফোর্সসহ দৌলতপুর  এলাকায় মাদক বিরোধী অভিযানকালে জানতে পারেন যে, দৌলতপুর থানাধীন ০২ নং মথুরাপুর ইউনিয়নের মশাউড়া সাকিনস্থ জনৈক শিমুল রেজা, পিতা-আজিমুদ্দিন মন্ডল এর বসত বাড়ির সামনে মথুরাপুর টু আদাবাড়িয়াগামী পিচঢালাই রাস্তার উপর একজন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই/ শেখ নুর কামাল সংগীয় অফিসার ফোর্সসহ ০৪/০৬/২০২২ তারিখ ২২.২০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে পৌছাইলে ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া একজন ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থলেই ধৃত করে। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী  জাকিরুল ইসলাম @ জাকির (৪০) পিতা- মৃত সুলতান মন্ডল, সাং-কাজিপুর গোলামবাজার, থানা-গাংনী, জেলা-মেহেরপুর এর তল্লাশী করে ২৮ (আঠাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করেন এবং বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন। 
 
এতদসংক্রান্তে সংশ্লিষ্ট থানায় পৃথক দুইটি মামলা রুজু হয় এবং পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশনায় কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত আছে।

এমএসএম / জামান

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার