মির্জাগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলা
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিরোধীয় জমিজমার জের ধরে হামলার ঘটনায় নারী ও শিশুসহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় রোববার (৫ জুন) গুরুত্বর আহত মো. আবুল কাশেম আকনের (৫০) ছেলে মাসুদ রানা বাপ্পি মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলার পূর্ব সুবিদখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, একই বাড়ির আশ্রাফ আকনদের সাথে আবুল কাশেমদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গতকাল শনিবার বিকেলে আশ্রাফ আকন, তার ছেলে সাইফুল আকন এবং ফোরকানসহ ৪-৫ জন কাশেমের ঘরের সামনে এসে আকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে প্রতিবাদ করায় হাতে থাকা দা দিয়ে কাশেমের মাথায় আঘাত করে। তার চিকিৎসার শুনে ছেলে মেহেদী (১৬) এবং মেয়ে কোহেলী (১০) ছুটে এলে তাদেরও এলোপাতাড়ি পেটায় এবং কিল-ঘুষি মারে। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। এতে হামলাকারী পক্ষের মোসা. দুলু বেগম (৪২) এবং মজিদ (৭৫) নামে দুজন আহত হন বলে জানা গেছে।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
এমএসএম / জামান
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক