প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কার্যক্রম চালানোর অভিযোগ ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে
সরকারি নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সিলগালা করে দেয়ার পরও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপে অবস্থিত ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, কুতুবদিয়া সরকারি হাসপাতালের কয়েকজন চিকিৎসক এই অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করেন, যে কারণে কর্তৃপক্ষ কার্যকরী ব্যবস্থা নিতে পারছে না। পারলেও ক্ষমতার অপব্যবহার করছেন। বিষয়টি নিয়ে দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশিত হলে ওই ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলায় একটি কক্ষে তালা মেরে সিলগালা করে দেয়া হয়।
সরজমিন দেখা যায়, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলায় একটি কক্ষ সিলগালা করা হলেও নিচতলায় রক্ত পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। একদিকে আইনকে বৃদ্ধাঙ্গুলি, গ্রাহকদের সাথে করছে প্রতারণা। অন্যদিকে, যিনি রক্ত পরীক্ষাসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন তিনি ল্যব টেকনিশিয়ান নন।
আলফাজ আহমদ নামের এক ছাত্র জানান, তিনি শনিবার (৪ জুন) রক্তের গ্রুপ টেস্ট করেছেন। কিন্তু রিপোর্টে লিখে দেয়া হয়েছে ২৭ মে। তাছাড়া তাড়াহুড়ো করে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়েছে। এখন রিপোর্ট সঠিক কি-না তা নিয়েও সন্দিহান তিনি।
ল্যাবের কার্যক্রম পরিচালনা করা জামিলুর রহমান সকালের সময়কে জানান, ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নেছার তার মামা হন। তিনি মেডিকেলের ছাত্র। মামার অবর্তমানে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।
সোহেল নামে এক কর্মচারী জানান, তাদের কিছু করার নেই। তারা চাকরি করেন। মালিক যা বলেন তাই করতে হয়। তাছাড়া কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে টেস্ট জাতীয় কোনো ধরনের সেবা কার্যক্রম চালু না থাকায় তারা কার্যক্রম চালু রাখতে বাধ্য হয়েছেন।
পাশে বন্ধ থাকা অন্য একটি ডায়াগনস্টিক সেন্টার মেডি ল্যাবের পরিচালক এমএ মান্নান বলেন, কৌশলে ওটা চালু রাখতে স্বজনপ্রীতির আশ্রয় নেয়ায় কোনোকিছুর তোয়াক্কা করছে না। আর এজন্য পরিদর্শন টিম অনলাইনে সাবমিট না হওয়া (গৃহীত না হওয়া) ফিলাপ করা আবেদনের প্রিন্ট কপিকে ‘আবেদিত’ বলে রিপোর্ট প্রদান করেছে। এটা দুঃখজনক। আবেদিত কাকে বলা হয়- জানতে প্রশ্ন করেছেন তিনি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহীন আব্দুর রহমান বলেন, সিলগালা করে দেয়ার পরও কার্যক্রম চালু রাখা কোনো প্রকারে বৈধ নয়। এটি একটি গর্হিত কাজ। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এমএসএম / জামান
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied