সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
আন্তর্জাতিক সেবামূলক সংস্থা আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের (একে এমবি ট্রাস্ট) পক্ষ থেকে সিলেট বিভাগের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রোববার (৫ জুন) দিনব্যাপী সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালাকান্দা বাজারে ৩ শতাধিক বন্যার্ত অসহায় পরিবারের মানুষজনের মাঝে খাদ্যসামগ্রী চাল, চিঁড়া, ডাল, আলু, লবণ, খাবার স্যালাইন বিতরণ করা হয়। বিতরণকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ডা. আবুল খায়েরের সভাপতিত্বে ও একে এমবি ট্রাস্টের মাস্টার টিম প্রধান লায়ন মুহাম্মদ এমরান হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের ট্রাস্টি অধ্যক্ষ আল্লামা শায়খুল হাদিস জয়নুল আবেদীন জুবাইর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- একে এমবি ট্রাস্টের কেন্দ্রীয় সচিব স ম হামেদ হোসাইন, সংবাদ বিশ্লেষক কলামিস্ট অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ কুতুবুন আহসান চৌধুরী, এম শাহ আলম ভূঁইয়া, সংগঠক ইউসুফ হাসান মাহমুদী, মাওলানা আব্দুল আউয়াল রিজভী নকশেবন্দি, মাওলানা আব্দুল হক নকশেবন্দি, মহিবুর রহমান জালালী, সাংগঠনিক সম্পাদক ইসলামিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখা ডা. সাইদুর রহমান সুহেল, মাওলানা ইউছুফ আলকাদেরী, মুহাম্মাদ আব্দুল্লাহ, বালাকান্দা বাজার কমিটির সভাপতি মো. আলাউর রহমান, সেক্রেটারি মো. আবু সালেহ প্রমুখ।
ত্রাণসামগ্রী বিতরণকালে বক্তরা বলেন, আগাম বন্যা ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের কয়েকটি হাওরের ধান তলিয়ে যায়। পাশাপাশি অতিবৃষ্টির কারণে বন্যার পানিতে তলিয়ে যায় নদীপাড়ের মানুষের বাড়িঘর। একদিকে কৃষকের ফসলহানি, অন্যদিকে ধোপাজান চলতি নদীতে বালি উত্তোলন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়ে শ্রমিক ও কৃষকরা। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে কাটছে তাদের জীবন। তাই সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্ট সমাজসেবক এবং দানবীরদের ওই সমস্ত অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তারা।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied