ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে হ্যান্ডকাপসহ পালাতক আসামি আটক


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫-৬-২০২২ বিকাল ৫:৩১
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা থেকে ধর্ষণ ও অপহরণ মামলার আসামি চাঁদপুর জেলার মতলব থেকে আটক করে থানার সামনে আনলে গাড়ি থেকে নামানোর সময় হ্যান্ডক্যাপসহ দৌড় দিয়ে পালাতক সামিউল ইসলামকে (২২) গ্রেফতার করতে সক্ষম হয়েছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। 
 
জানা যায়, উপজেলার নাকাই ইউনিয়নের পোগইল বালুয়াপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সামিউল ইসলামের (২২) বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ধর্ষণ ও অপহরছণ মামলা বিদ্যমান থাকায় সামিউল ইসলাম এলাকা ছেড়ে চাঁদপুর জেলার মতলবে গোপনে অবস্থান করে। মামলার তথ্য-উপাত্ত সংগ্রহ করে থানার একটি টিম গত ৩১ মে মঙ্গলবার ভোরে চাঁদপুর জেলার মতলব থেকে সামিউল ইসলামকে আটক করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসে। সকালে আসামি সামিউল ইসলামকে পুলিশের গাড়ি থেকে থানার সামনে নামানোর সময় পুলিশকে ধাক্কা মেরে হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে যায়। এ ঘটনার পর থানা পুলিশের কর্তব্যে অবহেলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় পলাতক আসামিকে পুনরায় গ্রেপতারের জন্য পুলিশ মরিয়া হয়ে ওঠে।
 
অবশেষে দীর্ঘ ৬ দিন পর অাজ রোববার (৫ জুন) দুপুরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া বক্করের বাড়ি থেকে পালাতক আসামি সামিউল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ। 
 
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন পালাতক আসামি সামিউল ইসলামকে পুরনায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত