ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বগুড়ায় মজুদকৃত চাল জব্দ, ন্যায্যমূল্যে বিক্রি


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫-৬-২০২২ রাত ৯:৩৩
বগুড়ার শেরপুরে অবৈধভাবে চাল মজুদ করার অপরাধে গাড়ীদহ ইউনিয়নের শুভ অটো রাইস মিল ও এসএন অটো রাইস মিলে অভিযান চালিয়ে এসএন অটো রাইস মিলের ব্যবসায়ী আব্দুর রহিমকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময়  ২৪৭ মেট্রিক টন চাল জব্দ করে ২০০০ টাকা প্রতি বস্তা মূল্যে স্থানীয় জনসাধারণের মাঝে বিক্রির নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট সাবরিনা শারমিন। 
 
ওই নির্দেশ বাস্তবায়নের জন্য রোববার ৫ জুন দুপুর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এসএন অটো রাইস মিল চাতালে শেরপুর থানা পুলিশের সহযোগিতায়  সাধারণ মানুষের মাঝে চাল বিক্রি শুরু করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবরিনা শারমিন  শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে নিজে উপস্থিত থেকে ক্রেতাদের মাঝে টোকেন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রেখে চাল বিক্রি করেন। এ সময় গাড়ীদহ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ তবিবর রহমান এবং ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ্য, অভিযানে ২৪৭ মেট্রিক টন চাল ও ৭৫ মেট্রিক টন ধান উদ্ধার করা হয়। এ ধান-চাল ছয় মাসেরও বেশি সময় ধরে মজুদ করে রাখা হয়, যা অবৈধ।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন বলেন, মজুদ থাকাসাপেক্ষে এ চাল বিক্রি করা হবে এবং জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান