‘মেসি শুধু আর্জেন্টিনার নয়, সারা বিশ্বের ঐতিহ্য’
রোববার রাতে ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করেছেন লিওনেল মেসি। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ক্লাব ও জাতীয় দলের হয়ে এক ম্যাচে পাঁচ গোলের কীর্তি গড়েছেন এ আর্জেন্টাইন সুপারস্টার। তার একার পাঁচ গোলেই এস্তোনিয়াকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
অধিনায়ক মেসির এমন পারফরম্যান্সের পর দলের হেড কোচ লিওনেল স্কালোনি যেনো প্রশংসা করার ভাষাই হারিয়ে ফেলেছেন। মেসিকে বর্ণনা করতে গিয়ে স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালের উদাহরণ এনেছেন স্কালোনি। রোববার রাতেই ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ড স্লাম জিতেছেন নাদাল ।
এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচ শেষে স্কালোনি বলেছেন, ‘আমি জানি না আসলে কী বলা উচিত। এটি খুবই কঠিন। আমার মনে হয় সে রাফায়েল নাদালের মতো। এর বাইরে আমি কী বলতে পারি? তাকে বর্ণনা করার মতো কোনো শব্দ আর বাকি নেই।
তিনি আরও যোগ করেন, ‘বিশেষ করে মাঠে সে (মেসি) যা কিছু করে। এগুলো সত্যিই অনন্য এবং এটি আমার জন্য অনেক বড় স্বস্তির তাকে দলে পাচ্ছি, অনুশীলন করাচ্ছি। তার আচার-আচরণ এবং (আর্জেন্টিনার) জার্সিটির প্রতি ভালোবাসা সত্যিই অনবদ্য।’
এসময় মেসিকে বিশ্বের ঐতিহ্য হিসেবে আখ্যায়িত করে স্কালোনি বলেন, ‘আমরা তাকে শুধু ধন্যবাদই দিতে পারি। আমার মনে হয়, সে শুধু আর্জেন্টিনার নয় সারা বিশ্বেরই ঐতিহ্য। যেদিন থেকে সে আর খেলবে না, আমরা তাকে অনেক মিস করবো। তাই আমি চাই সে খেলতে থাকুক।’
এস্তোনিয়ার বিপক্ষে নিজ দলের পারফরম্যান্স নিয়ে স্কালোনি বলেছেন, ‘প্রথমার্ধে আমরা তেমন ভালো খেলতে পারিনি। এস্তোনিয়া অনেক নিচে নেমে ডিফেন্ড করেছে এবং আমরা ঠিকঠাক জায়গা বের করতে পারিনি। দ্বিতীয়ার্ধে আমরা নিজেদের শুধরে নিয়েছি।’
‘আমরা কিছু পজিশনাল পরিবর্তন করি এবং খেলা আরও বিস্তৃত হয়ে যায়। তাদের (এস্তোনিয়া) মার্কিং বেশ ভালো ছিল। যে কারণে তেমন জায়গাই বের করা যাচ্ছিল না। তবে ধৈর্য্য ধরে রেখে আমরা সেটি করতে সক্ষম হয়েছি এবং ম্যাচটি বলা চলে পরিপূর্ণ ছিল।’
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!