ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৬-৬-২০২২ দুপুর ১২:৩৯
সিরাজগঞ্জের রায়গঞ্জে বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৬ জুন) সকাল ১০টায় রায়গঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়।
 
রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টিএম কামরুজ্জামান লাবুর সভাপতিত্বে ও যায়যায়দিন পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি এম আব্দুল্লাহ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল পাঠান।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা হাসান তালুকদার, ইত্তেফাকের রায়গঞ্জ প্রতিনিধি দীপক কুমার কর, মাই টিভির জেলা প্রতিনিধি মোনায়েম, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগের সাবেক সম্পাদক জুয়েল আকন্দ, সংবাদ প্রতিদিনের রায়গঞ্জ প্রতিনিধি আব্দুস সাত্তার, সাংবাদিক আতিক মাহমুদ আকাশ, আজকের পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি হাসানুজ্জামান সুলতান, সাংবাদিক আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর রুবেল সরকার, পৌর যুবলীগের সভাপতি মাসুদ রানা, সকালের সময় প্রতিনিধি সাংবাদিক সাইদুল ইসলাম আবির, এম. জুবাইল আকন্দ এনামুল প্রমুখ।
 
আলোচনা শেষে কেক কাটে মৌসুমি ফল বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া