ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দিতে যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ৬-৬-২০২২ দুপুর ৩:৪

রাজবাড়ীর বালিয়াকান্দিতে দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ জুন) বেলা ১১টায় বালিয়াকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে কমপ্লেক্স ভবনের কাঁচা লংকায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক  যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মোহাম্মাদ সোহেল মিয়ার সভাপতিত্বে শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, সদর ইউনিয়ন পরিষদের চেযারম্যান মো. আলমগীর হোসেন বিশ্বাস আলম, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল এবং বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.  রফিকুজ্জামান লিটন। এছাড়াও বালিয়াকান্দিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুধীজন ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠা বার্ষিকীতে আমন্ত্রিত অতিথিরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী মানেই নবউদ্যম এবং উচ্ছ্বাসে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষতা ও সত্য প্রকাশে আপসহীনভাবে সঙ্গী করে সাহসিকতাক সাথে দেশের পাঠকনন্দিত পত্রিকা যায়যায়দিন যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামীতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এটাই আমরা প্রত্যাশা করছি।

বিশেষ এই দিনে যায়যায়দিনের সকল কলাকুশলী, পাঠক এবং শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান বক্তারা।

এমএসএম / জামান

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত