ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

তামিম মিথ্যাচার করেছে : পাপন


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৬-২০২২ দুপুর ১১:১১

তামিম ইকবাল কিছুটা অভিযোগের সুরেই বলেছিলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে তার ভবিষ্যৎ নিয়ে নাকি কথা বলারই সুযোগ পাচ্ছেন না। গত জানুয়ারিতে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট থেকে ছয় মাসের বিরতি নিয়েছিলেন তামিম। এই বিরতির পর টি-টোয়েন্টি ক্রিকেটে তামিমের পরিকল্পনা জনাতে চাওয়া হলে ওই মন্তব্য করেন তিনি। 

তবে তামিমের সেই বক্তব্যের একদিন পরেই বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন শোনালেন একেবারে ভিন্নকথা। পাপন নিজে এবং বোর্ড পরিচালকরা তামিমকে বারবার টি-টোয়েন্টি খেলতে অনুরোধ জানালেও তিনি সেটা কানে তোলেননি বলে জানিয়েছেন তিনি। 

তামিমের অভিযোগকে ‘স্রেফ মিথ্যাচার’ দাবি করে ক্রিকেট বিষয়ক সাইট ক্রিকবাজকে বিসিবি সভাপতি বলেন, এটা স্রেফ মিথা কথা (আমরা তামিমের সঙ্গে টি-টোয়েন্টিতে ওর ভবিষ্যৎ নিয়ে কথা বলিনি)। তাকে আমার বাসায় ডেকে আমি চারবার টি-টোয়েন্টি খেলতে অনুরোধ করেছি। বোর্ডের অন্য সদস্যরাও তাকে অনুরোধ করেছে। সে বলেছে খেলবে না। এখন দেখেন কী বলছে।

সোমবার (৭ জুন) ক্রিকবাজের সঙ্গে আলাপকালে তামিমের নতুন এই বক্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করে পাপন বলেন, তাকে (তামিম) অনেকবার ফেরানোর চেষ্টা করা হলেও সে লিখিত দিয়ে বলেছে টি-টোয়েন্টি খেলবে না। তাই আমি বুঝতে পারছি না সমস্যাটা কোথায়। তাই সে যা বলে তাকে বলতে দিন, আমাদের হাতে (নিজেদের পক্ষে) যা প্রমাণ আছে, তা আমরা হাজির করব।

সবশেষে বিসিবি সভাপতি তামিমকে টি-টোয়েন্টি দলে ফের দেখতে চাওয়ার আশা পুনর্ব্যক্ত করে বলেছেন, আমরা চাই সে (টি-টোয়েন্টি) খেলুক। এখন সে কি খেলবে? সে কি বিশ্বকাপে খেলতে চায়? যদি খেলতে চায়, তাহলে তাকে আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে হবে।

জামান / জামান

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে