ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মির্জাগঞ্জে অবৈধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ৭-৬-২০২২ দুপুর ১২:১০
পটুয়াখালীর মির্জাগঞ্জে অবৈধ পলিথিন জব্দ এবং এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ জুন) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোসা. তানিয়া ফেরদৌস। আদালত পরিচালনায় সহযোগিতা  করেন মির্জাগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
 
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম সুবিদখালী এলাকায় অভিযান চালিয়ে ৩৭৩ কেজি অবৈধ পলিথিন উদ্ধার এবং জব্দ করে ভ্রাম্যমাণ আদালত, যার বাজার মূল্য ৭৩ হাজার ৬০০ টাকা। এ সময় নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন মজুদের দায়ে ব্যবসায়ী মোসা. আমেনা বেগমকে (৪০) দণ্ডবিধি ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(ক) ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করে আদালত। 
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোসা. তানিয়া ফেরদৌস জানান, উদ্ধারকৃত পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এমএসএম / জামান

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী