জিদানের ‘বিতর্কিত’ ভাস্কর্য ফিরিয়ে আনছে কাতার
২০০৬ বিশ্বকাপের ফাইনালে জিনেদিন জিদান আর মার্কো মাতেরাজ্জির মাঝে যা হয়েছিল, সেটা ফুটবল ইতিহাসেরই অন্যতম বিস্ময়কর এবং বিতর্কিত ঘটনা। ম্যাচের ১০৪ মিনিটে ইতালিয়ান ডিফেন্ডার মাতেরাজ্জির কিছু কটু মন্তব্য শুনে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি ফরাসি কিংবদন্তি জিদান, মাথা দিয়ে সজোরে মাতেরাজ্জির বুক বরাবর আঘাত (হেডবাট) করেন। সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। পরে টাইব্রেকারে বিশ্বকাপ জিতে নেয় ইতালি।
জিদান আর মাতেরাজ্জির ওই ঘটনা নিয়ে ২০১৩ সালে একটি ভাস্কর্য নির্মাণ করেছিল মধ্যপ্রাচ্যের দেশ কাতার। তবে সেই সময় ভাস্কর্যটি স্থাপনের পরই তড়িঘড়ি সেটি সরিয়ে ফেলা হয়। কাতারের প্রথাগত চিন্তা-ভাবনার মানুষেরা মূর্তিকে ভালো চোখে দেখে না এবং এটি সহিংসতা উসকে দিতে পারে মর্মে ভাস্কর্যটি তখন সরিয়ে নেওয়া হয়।
২০২২ বিশ্বকাপকে সামনে রেখে এখন সেই ভাস্কর্যটিকে পুনঃস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কাতার জাদুঘরের চেয়ারপারসন শেইখা আল-মায়াসা আল-থানি জিদানের ভাস্কর্য পুনঃস্থাপনের ঘোষণা বলেন, ‘সমাজে পরিবর্তন আসে। মানুষ শুরুতে অনেক কিছুরই সমালোচনা করে, কিছু সময় পরে সেটা বুঝতে পেরে তার সঙ্গে মানিয়ে নেয়। জিদান কাতারের একজন অসাধারণ বন্ধু। আরব বিশ্বের জন্য জিদান একজন রোলমডেল।’
২০১৩ সালে আলজেরীয় বংশোদ্ভূত ফরাসি ভাস্কর আদেল আবদেসসেমেদ এই ভাস্কর্যটি তৈরি করেছিলেন।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!