সাতকানিয়া-লোহাগাড়ায় মহিলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে সাতকানিয়া-লোহাগাড়ায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সাতকানিয়া-লোহাগাড়া মহিলা আওয়ামী লীগ। মঙ্গলবার (৭ জুন) বেলা ১১টায় সাতকানিয়া উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ’৭৫-এর ঘটনা ঘটনোর হুমকি দেয়। রাজাকার, দেশবিরোধী, ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সমাবেশ শেষে সাতকানিয়া উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মমতাজ, লোহাগাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, সহ-সভাপতি কহিনুর আক্তার, জান্নাতুল ফেরদৌস বকুল, মহিলা নেত্রী নারগিস আক্তার মুন্নী, হামিদা বেগম, সুলেখা বড়ুয়া, নিলুপা আক্তার, আফরোজা আক্তার শারমিন, জিনিয়া আক্তার, নুর নাহার, হাসিনা আক্তার, ফরিদা ইয়াসমিন প্রমুখ।
এমএসএম / জামান
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু
চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন
Link Copied