ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জাতীয় গুরুত্বপূর্ণ ও জরুরি মুহূর্তে আনসার বাহিনীর কর্মতৎপরতা প্রশংসনীয় : আখতার হোসেন


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৭-৬-২০২২ দুপুর ৪:৬
জাতীয় গুরুত্বপূর্ণ ও জরুরি মুহূর্তে আনসার বাহিনীর কর্মতৎপরতা প্রশংসনীয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। তিনি আজ মঙ্গলবার (৭ জুন) সকালে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিষ্ঠাগলগ্ন থেকে আজ অবধি প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সব সময়ই কর্মদক্ষতা ও সফলতার পরিচয় দিয়েছে। বিভিন্ন নির্বাচনে দায়িত্ব পালন ছাড়াও অপারেশন, রেলরক্ষা, মহাসড়কে নাশকতা রোধ এবং মৌলবাদ ও জঙ্গিবাদ রুখতে বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। এছাড়াও বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসব পালনকালে জননিরাপত্তা বিধানে অবদান রেখে চলছে বাহিনীটি।
 
এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান, একাডেমির কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক মো. সামছুল আলম, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম, একেএম জিয়াউল আলমএবংও বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
প্রশিক্ষণ শেষে মোট ৪৭ জন নবনিযুক্ত দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মধ্যে ড্রিলে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন তোফায়েল আহমেদ, ফায়ারিংয়ে সেরা তানভীর আহমদ এবং সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন তানভীর আহম্মেদ। সবশেষে শ্রেষ্ঠ প্রশিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার