টি-টোয়েন্টি দলে তাসকিন!
ইনজুরির কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফরম্যাটের স্কোয়াডে নাম ছিল না তাসকিন আহমেদের। সেখানে ওয়ানডে সিরিজ শেষে হওয়ায় তাকে এই ফরম্যাটের দলে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ইনজুরি থেকে দ্রুত সুস্থ হয়ে যাচ্ছেন ডানহাতি পেসার। এজন্য তাকে টি-টোয়েন্টি দলের সঙ্গে যুক্ত করার ভাবনা বিসিবির।
মঙ্গলবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলছিলেন, ‘হ্যাঁ তাকে টি-টোয়েন্টিতে নেওয়ার ভাবনা আছে। যদি ফিট থাকে, আমাদের কাছে রিপোর্ট আসে তাহলে টি-টোয়েন্টি দলে যুক্ত হবে।’
পিঠের চোট কাটিয়ে ফেরা তাসকিন এখন পুরোদমে অনুশীলন শুরু করেছেন। টেস্টে না হলেও তাকে সংক্ষিপ্ত ফরম্যাটে খেলানোর ছাড়পত্র দিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। সে হিসেবে তাসকিনকে ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টিতেও পাওয়া যাবে বলে আশা করছেন প্রধান নির্বাচক।
দেবাশিষ বলেন, ‘তাসকিন পুনর্বাসনের মাঝামাঝি পর্যায়ে মানে দ্বিতীয় পর্বে রয়েছে। এখন সে ফুল রান আপে ৭০-৮০ ইন্টেনসিটিতে বল করতে পারছে এবং এভাবেই ওর প্রগ্রেশন বাড়তে থাকব। আশা করছি ওয়েস্ট ইন্ডিজে শর্টার ভার্সনে খেলতে ওর কোন অসুবিধা হবে না।’
কাঁধের চোটে গত দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফেরেন তাসকিন। একই কারণে খেলতে পারেননি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। সদ্য সমাপ্ত ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষেও দুই ম্যাচ টেস্ট সিরিজের ছিলেন না তাকসিন।
১৬ জুন শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ হবে গায়ানাতেই। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!