ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়েঘর এলাকায় রাতের আঁধারে সন্ত্রাসী হামলায় আহত ৪


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭-৬-২০২২ বিকাল ৫:৩৩

সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়েঘর এলাকায় পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে পরিকল্পিত সন্ত্রাসী হামলায় ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন- বাদাঘাট ইউনিয়নের লাউড়েঘর গ্রামের বাসিন্দা রব্বানী মিয়ার ছেলে ডাবলু মিয়া (৩৫), নুর উদ্দিনের ছেলে হারুনুর রশিদ (১৮), সুবাদের আলম (২৬), আবু মিয়ার ছেলে নুরবুল মিয়া (৪০)। আহতদের তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ডাবলু মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা ডেন্টাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রতক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে সোমবার (৬ জুন) রাত সাড়ে ৯টায় বাদাঘাট ইউনিয়নের লাউড়েঘর চৌরাস্তা মোড়ে। বাড়ি যাওয়ার পথে হামলাকারীরা একই এলাকার আব্দুল মালেকের ছেলে আলামিন, তানিম, মনর মিয়ার ছেলে পারভেজ মিয়া, মনর মিয়া, আবু খানের ছেলে এনামগুল মিয়াসহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র রামদা, ড্যাগার, চুরি, লোহার রডসহ রাতের আঁধারে পরিকল্পিতভাবে একই এলাকার ডাবলু মিয়া), হারুনুর রশিদ, সুবাদের আলম, নুরবুল মিয়ার ওপর হামলা চালায়। হামলায় তারা গুরুতর আহত হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন এবং একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা ডেন্ট্রাল হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েরেছ আহতদের পরিবার।

এ ব্যপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদারের কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ