মালান ঝড়ে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা
দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিজেদের করে নিয়েছিল ইংল্যান্ড। শেষ ম্যাচে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য ছিল লজ্জা এড়ানোর। কিন্তু সেই লজ্জাটাই আর এড়াতে পারলো না তারা। ডেভিড মালানের এক ঝড়েই শেষ হয়ে গেলো শ্রীলঙ্কার সব প্রতিরোধ। ৮৯ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের সঙ্গে সঙ্গে হোয়াইটওয়াশও হলো তারা।
প্রথমে দুই ওপেনারের ব্যাটে ভর করে বড় রানের ইনিংস গড়ে ইংল্যান্ড। পরে বোলারদের মিলিত প্রচেষ্টায় শ্রীলঙ্কাকে অল্প রানে গুটিয়ে দেন ইয়ন মরগ্যানরা। ফলে সাউদাম্পটনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে সিংহলিজদের একতরফাভাবে পরাজিত করে ইংল্যান্ড। সে সঙ্গে তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে তারা।
প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছিল শ্রীলঙ্কা। এবার নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের হাতে কার্যত লাঞ্ছিত হতে হলো লঙ্কানদের।
সাউদাম্পটনে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড ৬ উইকেটের বিনিময়ে ১৮০ রান জমা করে স্কোরবোর্ডে। হাফ-সেঞ্চুরি করেন দুই ওপেনারই। জনি বেয়ারেস্টো ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৫১ রান করেন।
অপর ওপেনার ডেভিড মালান ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৭৬ রান করে ক্রিজ ছাড়েন। লিভিংস্টোন করেন ১৪ রান। ইয়ন মরগ্যা ১ রান করে আউট হন।
দুষ্মন্তে চামিরা অনবদ্য বোলিং করেন। তিনি ১৭ রান দিয়ে ৪ উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন বিনুরা ফার্নান্ডো ও ইসুরু উদানা।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৮.৫ ওভারে মাত্র ৯১ রানে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন বিনুরা ফার্নান্ডো। ১৯ রান করেন ওশাদা ফার্নান্ডো। বাকিরা কেউই বলার মতো রান করেননি।
২৭ রানে ৩ উইকেট নেন ডেভিড উইলি। ১৪ রানে ২ উইকেট নেন স্যাম কারান। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন ওকস, ক্রিস জর্ডান, লিভিংস্টোন ও মঈন আলি। ইংল্যান্ডের ৮৯ রানের বিরাট জয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মালান। তিন ম্যাচে ৫টি উইকেট নিয়ে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন স্যাম কুরান।
এমএসএম / এমএসএম
ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার
বাংলাদেশ সিরিজকে শেখার মঞ্চ হিসেবে দেখছে কিউইরা
আইপিএল ম্যাচে রিল বানাতে গিয়ে খোয়া গেল দামি আংটি!
চট্টগ্রামে লায়ন্স জেলার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন
বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল ফ্রান্স
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
নিউজিল্যান্ড ভিন্ন চ্যালেঞ্জ ছুড়লেও প্রস্তুত বাংলাদেশ
ম্যারাডোনার মৃত্যু রহস্য উদঘাটনে আবার শুরু হচ্ছে বিচার
বিশ্বকাপের আগে পাঁচ থেকে আট সপ্তাহ মাঠের বাইরে আর্জেন্টাইন ডিফেন্ডার
জার্মান লিজেন্ডকে ফেরাচ্ছে রিয়াল
অ্যাতলেটিকোকে হারাতে অলৌকিকতার প্রয়োজন নেই : ফ্লিক
‘দিল সে... কালান্দার্স’— পিএসএল থেকে ছিটকে যাওয়ার পর ইমন