কুষ্টিয়ায় চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার
কুষ্টিয়ায় চুরি যাওয়া ইজিবাইক ২৪ ঘণ্টার ভেতরে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
জগতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মেহেদী হাসান মুন্নু জানান, নেশার টাকা জোগাড় করতে এমন চুরির পথ বেছে নেয় এই তিনজন। এর আগেও তারা অনেক এলাকা থেকে একাধিকবার চুরির ঘটনা ঘটিয়েছে। এবার এ ঘটনার পরপর অভিযানে নামে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া ইজিবাইকসহ তিনজনকে আটক করা হয়।
ইবি থানা এলাকার সাধারণ জনগণ জানান, নেশার টাকা জোগাড় করতে প্রতিনিয়ত এমন চুরি হচ্ছে। চোর চক্রের ২ সদস্যের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার সোনাইডাংগা গ্রামে। দিনের বেলায় তাদের পেশা ছিল ভ্যানচালক ও বিত্তিপাড়া বাজারে শ্রমিকের কাজ করা। এর মাঝেই তারা মানুষের চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যেত চুরি।
এমএসএম / জামান
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
Link Copied