বগুড়ায় অনুমোদনহীন পিভিসি পাইপ তৈরির কারখানার মালিককে দণ্ড
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আরংশাইল এলাকায় অবৈধ ও নকল পিভিসি পাইপ ও প্লাস্টিকের কারখানায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবরিনা শারমিনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে কারখানাটির মালিককে অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) বিকেলে বিএসটিআই বগুড়া সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিএসটিআইয়ের অনুমোদনহীন এবং পরিবেশের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় পিভিসি পাইপ উৎপাদনকারী একটি কারখানায় অভিযান পরিচালনা করে কারখানার মালিক সোহেল, পিতা- জহুরুল ইসলাম, গ্রাম- খোকশাগাড়ী, উপজেলা- ধুনটকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনুমোদন না পাওয়া পর্যন্ত কারখানাটিকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই জেলা অফিস, বগুড়ার পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এ সময় অনুমোদনহীন এবং পরিবেশের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় পণ্য উৎপাদন কার্যক্রম প্রতিরোধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied