আর্জেন্টিনার কোপা জয়ের পেছনের গল্প নিয়ে ওয়েব সিরিজ
অজস্র স্বপ্নভঙ্গের পর গেল বছর কোপা আমেরিকায় স্বপ্নপূরণের হাসি হেসেছে আর্জেন্টিনা, ঘুচিয়েছে ২৮ বছরের দীর্ঘ শিরোপার অপেক্ষা। লিওনেল মেসি পেয়েছেন প্রথম কোনো আন্তর্জাতিক মেজর শিরোপার ছোঁয়া, যা চলতি শতাব্দিতে তার দলের প্রথম।
ব্রাজিলের মাটিতে গেল বছর অনুষ্ঠিত এই টুর্নামেন্টটা তাই আর্জেন্টিনার খেলোয়াড়, ভক্ত-সমর্থকরা মনে রাখবেন অনেক বছর। কী করে লিওনেল স্ক্যালোনির দল জিতল কোপা আমেরিকার এই শিরোপা, তা নিয়ে লিওনেল মেসির সতীর্থদের কথায় আন্দাজ মেলে একটু আধটু। তবে তাতে পেছনের গল্পের পুরোটার নাগাল মেলে না। সেই গল্পের পুরোটা নাগাল পাইয়ে দিতে এবার এগিয়ে আসছে ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম। আর্জেন্টিনার কোপা জেতার পুরো কাহিনি নিয়ে আনতে যাচ্ছে ওয়েব সিরিজ।
খবরটি জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ইনফোবে। দেশটির অন্যান্য সংবাদ মাধ্যমও নিশ্চিত করেছে বিষয়টি। ওয়েব সিরিজটি মুক্তি পেতেও সময় বাকি নেই খুব একটা। আগামী ১০ জুলাই অ্যামজন প্রাইমে চলে আসবে সিরিজটি। এটি চলবে বিশ্বকাপের আগ পর্যন্ত। এই সিরিজে কোপা আমেরিকা তো বটেই, বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার যাত্রা, ইতালির বিপক্ষে ফিনালিসিমাও যুক্ত হবে। এছাড়াও অনেক বিশেষ ছবি ও প্রামাণ্যচিত্র থাকবে।
সিরিজটি আর্জেন্টিনা দলের মাঠের গল্প ও মাঠের বাইরের অনেক নেপথ্য কাহিনি তুলে ধরবে। আর তাতে সবচেয়ে বড় চমক হিসেবে থাকবে মেসির ঐতিহাসিক ভাষণ, যার আঁচটা এতদিন কেবল আর্জেন্টিনা দলের সদস্যদের সাক্ষাৎকার থেকেই জানা গিয়েছিল।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!