সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা
চট্টগ্রামের সীতাকুণ্ডের কেশবপুর এলাকার বিএম কন্টেইনার ডিপোতে গত শনিবার (৪ জুন) রাতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আটজনকে আসামি করে মামলা করেছে সীতাকুণ্ড থানার পুলিশ। মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জুন) সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় দুর্ঘটনায় অবহেলার অভিযোগ আনা হয়েছে।
গত শনিবার রাতে বিএম কন্টেইনার ডিপোতে রাত সোয়া ৯টার দিকে একটি কনটেইনারে আগুনের সূত্রপাত। তার দেড় ঘণ্টা পর রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় মাসুদ রানা (৩৪) নামে চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন। এ নিয়ে সরকারি হিসাবে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়াল।
মাসুদ রানা আজ বুধবার ভোর পৌনে ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। নিহত ব্যক্তিদের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্য নয়জন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলার তদন্তকাজ শুরু হয়েছে বলে জানান তিনি।
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনার ৬১ ঘণ্টা পর গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এরপর বেলা দুইটার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক আনিসুর রহমান সংবাদ সম্মেলন করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলে জানিয়ে দেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আরও দুজনের দেহাবশেষ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের কুমিল্লার সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, ‘দুটি লাশ একেবারে পুড়ে গেছে। তবে পোশাক দেখে মনে হচ্ছে একজন আমাদের কর্মী, অপরজন নিরাপত্তাকর্মী। এ নিয়ে ফায়ার সার্ভিসের ১০ জন নিহত হলেন। নিখোঁজ রয়েছেন দুজন। ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপপরিচালক আনিসুর রহমানের মতে ডিপোটিতে ২৮টি কনটেইনারে রাসায়নিক ছিল। এর মধ্যে ১৫ কনটেইনার বিস্ফোরিত হয়। বাকিগুলো এখনো ডিপোতে রয়েছে। সেগুলো ডিপোর মধ্যে নিরাপদ দুরত্বে রাখা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, নিহত ব্যক্তিদের ২৭ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছেন ৬৩ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন দুজন।
শামীম আহসান আরো জানান, চট্টগ্রামের জেনারেল হাসপাতালে একজন, পার্কভিউ হাসপাতালে ১২ জন ও চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন ১৪ জন। হাসপাতালে লাশ আছে ১৭টি।
এদিকে গত দুই দিনে ২৩টি মরদেহের জন্য ৪০ জন স্বজন নমুনা দিয়েছেন। যেখানে সর্বশেষ দুজেনর দেহাবশেষ যুক্ত হয়। নমুনা দেওয়ার মধ্যে রয়েছে ফায়ার সার্ভিসের ছিলেন পাঁচজন। আর বাকিরা ডিপোর কর্মচারী, নিরাপত্তাকর্মী ও শ্রমিক ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থাকা মরাদেহ ও স্বজনদের ডিএনএ নমুনা দেওয়ার হার বিশ্লেষনে নিখোঁজের সংখ্যা দাড়িয়েছে ১৫ জনে।
বিএম কন্টেইনার ডিপোতে গত শনিবার রাতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আশপাশের অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়ে স্থানীয় সাংসদ দিদারুল আলম জানান,ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হচ্ছে তালিকা চুডান্ত করে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied