ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিক নিহত


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ৮-৬-২০২২ বিকাল ৫:৫৯
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন শীতলপুর চৌধুরীঘাটা এলাকায়  সাগরিকা নামক একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় দূর্ঘটনায় মারা গেছে বুলবুল ইসলাম (৩৪) নামে এক শ্রমিক। একই ঘটনায় আহত হয়েছেন হারুনুর রশিদ নামে এক শ্রমিক।
 
আজ বুধবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় অবস্থিত ওই শিপ ব্রেকিং ইয়ার্ডে হতাহতের ঘটনাটি ঘটে।
 
নিহত বুলবুল ইসলাম সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডের কাটার হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ জেলার মান্দা থানার নলতৈড় গ্রামের মমতাজের ছেলে। আহত হারুনর রশীদ নিহত বুলবুল এর হেলপার ছিলেন বলে জানা গেছে।
 
জানা যায়, দুপুরে সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটার হেলপার বুলবুল পুরাতন স্ক্র্যাপ জাহাজের  এ্যালুমিনিয়ামের ট্যাংক কাটিং করার সময় এই দুর্ঘটনা ঘঠে। এতে ঘটনাস্থলে বুলবুল ইসলাম নিহত হন 
 
এসময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীতাকুণ্ডের একটি শিপ ইয়ার্ডে দূর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে। এবিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ