আচরণবিধি লঙ্ঘনের দায়ে এমপি বাহারকে কুমিল্লা ছাড়ার নির্দেশ
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার (৮ জুন) বিকেলে এ আদেশ দেয় ইসি।
এর আগে গত সোমবার (৬ জুন) বিকেলে কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরীর কাছে আ ক ম বাহাউদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে চিঠি দেন কুমিল্লা সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু। চিঠিতে বাহাউদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী এলাকায় অবস্থান, দলীয় কার্যালয় ও বিভিন্ন হল ব্যবহার করে মহানগর, আদর্শ সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের নিয়ে সভা, প্রচার-প্রচারণা করার অভিযোগ করা হয়। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদরাসার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী কার্যক্রম চালানোর অভিযোগও আনা হয়।
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সুষ্ঠু নির্বাচন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়ার কথা বলেছে ইসি। মোতায়েন করা হয়েছে বিজিবি। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা, জরিমানাও করছেন।
এরমধ্যে এগিয়ে চলছে প্রচার প্রচারণা। ভোটাররা বলছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ