বাবরের সেঞ্চুরির পর খুশদিল ঝড়ে জিতল পাকিস্তান
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ৩০৫-৮ (হোপ ১২৭, ব্রুকস ৭০; রউফ ৪-৭৭)
পাকিস্তান ৩০৬-৫ (বাবর ১০৩, ইমাম ৬৫; জোসেফ ২-৫৫ )
ফলাফল- পাকিস্তান ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা- খুশদিল শাহ
ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া লক্ষ্যটা নেহায়েত কম ছিল না। বাবর আজমের সেঞ্চুরিতে পাকিস্তানের জন্য সেটা মামুলিই মনে হচ্ছিল এক পর্যায়ে। শেষ দিকে তার বিদায়, এরপর দ্রুত মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলে নিয়ে উইন্ডিজ দেয় ম্যাচে ফিরে আসে দারুণভাবে। তবে শেষমেশ খুশদিল শাহ’র ২৩ বলে ৪১ রানের ক্যামিও ৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় এনে দেয় পাকিস্তানকে।
শুরুতে ব্যাট করে কাইল মেয়ার্সকে দ্রুত হারালেও শেই হোপ আর শামরাহ ব্রুকসের ১৫৪ রানের জুটিতে পায়ের তলায় মাটি খুঁজে পায় উইন্ডিজ। রানের গতিটা কিছুটা কম ছিল তখনো। শাদাব খানের দুর্দান্ত ক্যাচে ব্রুকস যখন ফিরছেন দলীয় ১৬৩ রানে, তখন চলছিল ইনিংসের ৩১তম ওভার।
ব্রুকসের বিদায়ের পর অবশ্য রান তোলায় মনোযোগ দেয় উইন্ডিজ। পরের দশ ওভারে উইকেট দুটো খোয়ালেও রান উঠছিল ওভারপ্রতি ছয়েরও বেশি করে। তাতে চল্লিশ ওভার শেষে দলের রান দাঁড়ায় ২১৮।
ছয় উইকেট হাতে রেখে শেষ দশ ওভারে ঝড়ের প্রস্তুতি নিয়ে রেখেছিল উইন্ডিজ। শেষমেশ সেটা করেও ছেড়েছে। হোপ ইনিংসের ৪৫তম ওভারে ফিরলেও রোমারিও শেফার্ড আর রভম্যান পাওয়েলের ২০ বলে ৪১ রানের জুটি ৩০৫ রানের বড় এক জুটিই এনে দেয় পাকিস্তানকে।
তবে এই লক্ষ্য পাকিস্তানকে ভড়কে দিতে পারেনি। শুরুতে ফখর জামানকে হারালেও ইমাম উল হক আর বাবরের কল্যাণে স্বাগতিকরা পায় দারুণ ভিত, দলীয় ১২৯ রানে ইমাম ফেরেন। এরপর মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে একটু একটু করে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন পাকিস্তান অধিনায়ক। পেয়ে যান পিঠোপিঠি তিন ইনিংসের সেঞ্চুরিও। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ইনিংসে পেয়েছিলেন তিন অঙ্কের দেখা। ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার এই কীর্তি গড়লেন তিনি। ওয়ানডে ক্রিকেটে যে কীর্তি নেই আর কারো!
তবে এর পরই ছন্দপতন ঘটে তার। ইনিংসের ৪২তম ওভারে বাবর যখন ফিরছেন, জয় থেকে তখনো ৬৯ রানের দূরত্বে ছিল পাকিস্তান। বাবরের সঙ্গী রিজওয়ানও ফেরেন ফিফটির পর, পাকিস্তানের প্রয়োজন তখনো ৩২ বলে ৫০।
এরপরই শুরু ‘খুশদিল শো’র। ইনিংসের ৪৭তম ওভারে রোমারিও শেফার্ডকে টানা তিন ছক্কা হাঁকান তিনি। তাতেই জয়ের পথটা অনেকটাই পরিষ্কার হয়ে আসে পাকিস্তানের জন্য। খুশদিল পরে ছক্কা হাঁকিয়েছেন আরও একটি। তাতে মাঝে শাদাব খানকে হারিয়েও বড় বিপদে পড়েনি পাকিস্তান। ৫ উইকেটের জয় তুলে নেয় ইনিংসের ৪ বল হাতে রেখেই।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!