ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে নেই হোল্ডার, ক্যারিবীয় দলে তিন নতুন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৬-২০২২ দুপুর ১২:৩৮

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে ক্যারিবীয় দলে থাকছে তিন নতুন মুখ। তবে বিরতি চাওয়ায় এ সিরিজে থাকছেন না তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার।

দলের তিন নতুন মুখ হলেন উইকেটরক্ষক ব্যাটার ডেভন থমাস, বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতি ও পেসার অ্যান্ডারসন ফিলিপ। থমাস ও মোতি এরই মধ্যে ক্যারিবীয়দের হয়ে সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তবে কোনো ফরম্যাটেই অভিষেক হয়নি ফিলিপের।

হোল্ডারের অনুপস্থিতির বিষয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিবৃতিতে বলা হয়েছে, ‘অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে রাখা হয়নি কারণ বিশ্রাম ও পুনর্বাসনের জন্য বিরতি চেয়েছে সে। যে কারণে বাংলাদেশের বিপক্ষে কোনো ফরম্যাটের দলেই থাকছেন না তিনি।’

এছাড়াও প্রাথমিকভাবে দলে রাখা হয়নি তারকা পেসার কেমার রোচকে। ইংল্যান্ড কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। তবে তাকে দলে নেওয়ার পথ খোলা রেখেছে ক্যারিবীয়রা। বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিটনেস টেস্ট নেওয়া হবে রোচের। পাস করলে স্কোয়াডে ১৩তম সদস্য হিসেবে ঢুকবে।’

সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে জেতা টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন শামার ব্রুকস ও ভিরাসামি পারমল। ইংল্যান্ড সিরিজ থেকে বাদ পড়া রস্টন চেজ ও জোমেল ওয়ারিকানকে দেখা যাবে সিরিজকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে।

আগামী ১৬ জুন থেকে অ্যান্টিগায় হবে সিরিজের প্রথম টেস্ট। পরে ২৪ জুন থেকে সেইন্ট লুসিয়ায় মাঠে গড়াবে পরের ম্যাচটি। এর আগে শুক্রবার (১০ জুন) থেকে হবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের স্কোয়াড
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), এনক্রুমান বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জেডেন সিলস ও ডেভন থমাস।

রিজার্ভ: ত্যাগনারায়ন চন্দরপল ও শেরমন লুইস

এমএসএম / এমএসএম

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের