ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জুতা পলিশের কাজ করেও স্বপ্ন বুনছে স্কুলছাত্র সঞ্জয়


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৯-৬-২০২২ দুপুর ২:৫৫
ছয় সদস্যর সংসারের সেজো ছেলে সঞ্জয় (১২)। এই বয়সে পিতার অবর্তমানে সংসারের হাল ধরতে হয়েছে তাকে। সঙ্গে তার বড় ভাইও কাজ করে। সেও সাবালক হয়নি। তৃতীয় শ্রেণিতে পড়ুয়া সঞ্জয় অর্ধেক বেলা স্কুলে পড়ে আর অর্ধেক বেলা জুতা পলিশের কাজ করে বেড়ায়। দিন শেষে দুই ভাই মিলে কাজ করে যা আসে তাই দিয়ে চলে অভাবী ৬ সদস্যের সংসার।
 
সঞ্জয় ঘোষ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত দেবেন ঘোষের ছেলে। তার দুই চোখ ভরা স্বপ্ন, পড়াশোনা করে মানুষ হবে, চাকরি করবে, অভাবী সংসারের সুখ আসবে, বোনদের ভালো বিয়ে হবে, মায়ের মুখে হাসি ফুটবে। কিন্তু সে স্বপ্নে গুড়েবালি। টানাটানির সংসারে পড়াশোনা করা আর সম্ভব হচ্ছে না তার। দ্রব্যমূল্য বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সংসারেও অভাব বাড়ছে দিন দিন।
 
সঞ্জয়ের সঙ্গে কথা বলে জানা যায়, তার বাবা অনেক বছর আগেই মারা গেছে। তখন সে ছিল ছোট। তিন বোন, দুই ভাই এবং মাসহ ৬ সদস্যর অভাবের সংসার তাদের। কোনো জমিজমা নেই। বাপ-দাদার ব্যবসাই ছিল জুতা পলিশের। উত্তরাধিকার সূত্রে বাপ-দাদার হাত বদল হয়ে জুতা পলিশের ব্রাশ-ক্রিম তার হাতে উঠে এসেছে। সকালে স্কুলে গিয়ে দুপুর ১টার দিকে এসে বিকাল ৫ টা পর্যন্ত জুতা পলিশের কাজ করে সে। আয়-রোজগার যা হয় তাই দিয়ে চাল-ডাল কিনে যেতে হয় বাড়ি।
 
তার মা অলোকাও অন্যের বাড়িতে কাজ করে সংসারের জোগান দেন। চোখ-মুখে ভাবনার ছাপ নিয়ে চলা জুতা পলিশের ক্রিম ব্রাশের সঙ্গে আটকে গেছে সঞ্জয়ের স্বপ্ন।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া