ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কুষ্টিয়ায় মানবতার আরেক নাম ট্রাফিক সার্জেন্ট নাজমুল সরদার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৯-৬-২০২২ দুপুর ২:৫৫
সারাদেশেই প্রতিনিয়িত বাড়ছে সড়ক দুর্ঘটনা। তার মধ্যে অধিকাংশই মোটরসাইকেল। মোটরসাইকেল দুর্ঘটনায় যারা নিহত হন তাদের ৮৫%  হেলমেট ব্যবহার করেন না। মোটরযান আইনে হেলমেট ব্যবহার না করলে তাকে জরিমানা গুনতে হয় ৩০০০ টাকা। কুষ্টিয়া জেলা ট্রাফিক পুলিশ অবৈধ যানবাহন, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তারই ধারাবাহিকতায় চলছে প্রতিনিয়ত শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট।
 
গতকাল বুধবার (০৮ জুন) সকাল থেকে কুষ্টিয়া শহরের থানা মোড়ে চলে অভিযান। অভিযানের নেতৃত্বে ছিলেন কুষ্টিয়া জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট নাজমুল সরদার।
 
সরজমিন দেখা যায়, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। কিন্তু ব্যবস্থা নেয়ার চিত্রটা একটু ভিন্ন। হেলমেটবিহীন চালকের জরিমানার বদলে তাদের হেলমেট কিনে পরিয়ে দিচ্ছেন কর্মরত এই পুলিশ সার্জেন্ট।
 
তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু। আমরা চাই সকলে নিরাপদে চলাচল করুক। সবাই হেলমেট ব্যবহার করুক। পুলিশের জন্য না হোক, নিজের ও নিজের পরিবারের প্রিয় মানুষদের কথা ভেবে হেলমেট ব্যবহার করুন। যানবাহন চালানোর সময় যানবাহনের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট/সিটবেল্ট ব্যবহার করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এই ট্রাফিক সার্জেন্ট।
 
এ বিষয়ে দৈনিক সকালের সময়কে সার্জেন্ট নাজমুল বলেন, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম স্যারের আদেশক্রমে, কুষ্টিয়া জেলা ট্রাফিক পুলিশের টিআই শাহ আলম স্যারের দিকনির্দেশনায় আমরা কুষ্টিয়া জেলা ট্রাফিক পুলিশ সর্বদা যানজট নিয়ন্ত্রণে অবৈধ যানবাহন, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে কাজ করে যাচ্ছি। বেশিরভাগ মোটরসাইকেল চালক হেলমেট ব্যবহার করেন না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে গেলে তারা খুব অনুরোধ করেন। তখন অনেক খারাপ লাগে। কিন্তু নিজের দায়িত্ব পালনের জন্য কঠোর হতে হয়। তারপরও প্রথমে চেষ্টা করি ভুক্তভোগীদের কাউন্সেলিং করতে। তাই মটরসাইকেল চালক যারা হেলমেট পরিধান করেননি, তাদের জরিমানা না করে ওই অর্থ দিয়ে হেলমেট কিনে তাদের পরিয়ে দিলাম।
 
এজন্য সকল শ্রেণির চালকেরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং সাধুবাদ জানান ট্রাফিক পুলিশের প্রতি।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি