ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

গোবিন্দগঞ্জ উপজেলা আ’লীগের সম্মেলন সফল করতে মোকাদ্দেস আলী বাদুর শোডাউন


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-৬-২০২২ দুপুর ৩:১২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১৯ জুনের সম্মেলন সফল করতে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মোকাদ্দেস আলী বাদুর শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) সন্ধ্যা ৭টায় পৌর শহরের হাসপাতাল মোড় থেকে একটি মিছিল পৌর শহরের মহাসড়ক প্রদক্ষিণ শেষে ফিরে এসে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় মোকাদ্দেস আলী বাদু ১৯ জুনের সম্মেলনকে সফল করার লক্ষে দলীয় নেতাকর্মীদের আত্মনিয়োগ করার আহ্বান জানান। সেই সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ত্রিবার্ষিক সম্মেলনে যোগ্য ব্যক্তিদের গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগকে পরিচালনার দায়িত্বভার অর্পণের আবেদন জানান।

ছাত্রজীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগ ও বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের রাজপথের সাহসী যোদ্ধা হিসেবে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মোকাদ্দেস আলী বাদু। তিনি গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করা অবস্থায় ১৯৮৪ সালে বাংলাদেশ ছাত্রলীগে যোগদান। ১৯৮৬ সালে গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক; ১৯৯১ সালে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করাকালে ১৯৯১ সালে বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত গোবিন্দগঞ্জ কলেজ ছাত্র সংসদে জিএস পদে এবং ১৯৯২ সালে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৯৩ সালে বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সহ-সম্পাদক নির্বাচিত এবং ১৯৯৪ সালে বাংলাদেশ ছাত্রলীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৫ সালে বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সদস্য ও ২০১৬ সালে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে চলার কারণে বিগত ১৯৯৩ সালে বিএনপি কর্তৃক দায়ের মামলায় কারাবরণ; ১৯৯৪ সালের হরতালে বিএনপি’র সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন বিরোধী দল আওয়ামী লীগের কর্মসূচি পালনকালে বিএনপি-পুলিশ কর্তৃক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সংগ্রামী এই নেতা বিগত সময়ে বিভিন্ন মসজিদ, স্কুল ও কলেজের সভাপতি সহ গভর্ণিং কমিটির সদস্য হিসেবে নানা উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করেন।

স্কুল জীবন থেকে অদ্যবধি নিজেকে আওয়ামী লীগের সাথে ওতোপ্রোত ভাবে জড়িয়ে রেখে আগামীতে বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে তৃণমূলে প্রতিষ্ঠার ইচ্ছায় গাইবান্ধা জেলায় চলমান আওয়ামী লীগের সম্মেলনে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী তিনি। রাজনৈতিক মূল্যায়নে তিনি সকলের কাছে দোয়াপ্রার্থী।

এমএসএম / জামান

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত

মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন