ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানের আগেই বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৯-৬-২০২২ দুপুর ৪:৫
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৈদ্যুতিক তার জড়িয়ে রুমি আকতার (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকালে উপজেলার বাচোর ইউনিয়নের আমজুয়ান (বাজেবকসা) গ্রামে এ মৃত্যুর ঘটনাটি ঘটে। রুমি আকতার আমজুয়ান (বাজেবকসা) গ্রামের জালাল হোসেনের স্ত্রী।
 
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমজুয়ান (বাজেবকসা) গ্রামের জালাল হোসেনের ৬ বছরের সন্তানের সুন্নতে খাৎনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আগামীকাল শুক্রবার। এজন্য বাড়িতে চলছিল ডেকোরেটরে কাজ। আজ সকালে ৩ সন্তানের জননী রুমি আকতার কাপড় শুকাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার শাশুড়ি তাকে বাঁচাতে গেলে তিনিও আহত হন। তাকে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ছেলের এ জাঁকজমক অনুষ্ঠান ও মায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এমএসএম / জামান

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড

পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ

ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা

সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯

পৌরসভার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবার নির্বাচনে লড়বেন যুবদল নেতা হারুন

সংস্কারের ছয় মাসের মধ্যেই দাউদকান্দিতে সড়কের ৩০ মিটার ধ্বংস

রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা

বরিশালে বিসিআইসির বাফার গুদামের উদ্বোধন