কোনাবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
গাজীপুরের কোনাবাড়ীতে এফ কে আর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুন) সকালে বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এফ কে আর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শুকুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কাউসার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এমরান হাসান রঞ্জু, প্রতিষ্টাতা পরিচালক মো. ফরিদুজ্জামানসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। আগামীদিনে তোমাদেরই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। বর্তামান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা। পরিশেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied