শাহজাদপুরে ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার
শাহজাদপুর থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৭’শ পিচ ইয়াবা ও নগদ টাকা সহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে । এ ঘটনায় ৪ জন কে আসামী করে থানায় মামলা দায়ের করা করেেেছ। শুক্রবার শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মঈনুল ইসলাম সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার দ্বারিয়াপুর লম্বাপাড়া গ্রামের বিপুল হোসেন (৩৬) এর নিকট থেকে ৬’শ পিচ ইয়াবা নগদ ৫ হাজার ১’শ টাকা এবং তার স্বীকরোক্তি অনুযায়ী পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার গ্রামের আব্দুল আলীম (৩৮) কে নুকালী কবরস্থান হতে ১’শ পিচ ইয়াবা সহ দু’জনকে আটক করা হয়। তিনি আরও বলেন, ইয়াবার মুল ব্যাবসায়ী বাঘাবাড়ি বন্দর এলাকার আব্দুল এর পুত্র সাইদুল ও গনির পুত্র জুয়েল কে আসামী করা হয়েছে। এদের আটক করার জোর প্রস্তুতি চলছে। এরা বর্তমান নৌ পথ দিয়ে মাদক পাচার করছে বলে পুলিশ জানায়। এখন পানি বাড়ার কারনে মাদক ব্যাবসায়ীরা নৌ পথ দিয়ে মাদকের জন্য নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে। এস আই কাঞ্চন কুমার বিশ্বাস জানান, আটককৃতরা বিখ্যাত মাদক ব্যাবসায়ী। এদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন