ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাউজানের পাহাড়তলীতে জনশুমারি ও গৃহগণনার জন্য ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ১১-৬-২০২২ দুপুর ২:২০

চট্টগ্রামের রাউজান উপজেলার ৯নং পাহাড়তলী ইউনিয়নেও শুরু হয়েছে প্রথমবারের মত ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রশিক্ষণ। ইউনিয়নের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী দের ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণ গত বৃহস্পতিবার থেকে শুরু হয়ে সম্পন্ন হবে রোবার। শনিবার (১১ জুন) তৃতীয় দিনে প্রশিক্ষণে উপস্থিত হয়ে ইউনিয়নের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন প্রশিক্ষণার্থীদের মাঝে ডিজিটাল ট্যাব, ব্যাগ, কলম ইত্যাদি প্রদান করেন।

এ সময় তিনি বলেন, সঠিকভাবে জনশুমারি ও গৃহগণনা করে একটি ইউনিয়নের সরকারি উন্নয়ন এবং বাজেট বাস্তবায়ন হবে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা থেকে। তাই তিনি সকল গণনাকারী সুপারভাইজার ও শুমারি কর্মীদের ভালো করে দায়িত্ব পালনের আহ্বান জানান।

রাউজান উপজেলা পরিসংখ্যান অফিস গত বৃহস্পতিবার সকাল ৯টার থেকে ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স ভবন হলে ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে ৯ জন সুপারভাইজার ও ৫৪ জন গণনাকারীসহ মোট ৫৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রত্যেককে একটি ব্যাগ, একটি ছাতা ও একটি করে জ্যাকেট এবং অনলাইনের মাধ্যমে জনশুমারি ও গৃহগণনার ডাটা এন্ট্রির কাজ করার জন্য প্রত্যেক তথ্য সংগ্রহকারীকে একটি করে ট্যাব (ডিজিটাল ইলেক্ট্রিক ডিভাইস) দেয়া হয়। এছাড়াও প্রতিদিন সকাল-বিকেলে চা-নাস্তাসহ দুপুরে ভারি খাবারও খাওয়ানো হয়।

আগামী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত জনশুমারি ও গৃহগণনার কাজ চলবে। সমাপনীর দিন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ১ হাজার ৬০০ টাকা করে সম্মানী দেয়া হবে।

এতে প্রশিক্ষক ছিলেন- রাউজান পরিসংখ্যান অফিসে কর্মরত জোনাল অফিসার শারাফুল আনাম জুয়েল। 

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত