মির্জাগঞ্জে নিখোঁজের এক দিন পর সাকিবের ভাসমান লাশ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশু সাকিবের (১১) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কিসমত রামপুর এলাকার ভুটিয়ার বাজারসংলগ্ন শ্রীমন্ত নদী থেকে কাঁঠালতলী ফাঁড়ির পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটি উপজেলার মাধবখালী ইউনিয়নের কিসমত রামপুর গ্রামের মো. হানিফ হাওলাদারের ছেলে।
কাঁঠালতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, আজ সকালে স্থানীয় লোকজন নদীতে একটি লাশ ভেসে দেখে আমাদের সংবাদ দেন। পরে ঘটনাস্থলে এসে পুলিশ নদী থেকে নিখোঁজ হওয়া শিশু সাকিবের লাশটি উদ্ধার করে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। লাশটি পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান।
উল্লেখ্য, গতকাল শুক্রবার (১০ জুন) বিকেলে বন্ধুদের সাথে বাড়ির পাশে শ্রীমন্ত নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাকিব।
এমএসএম / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied