শাহজাদপুরে পর্ণোগ্রাফী মামলায় রেড রোস্টার রেস্টুরেন্ট মালিকসহ আটক ৪
সিরাজগঞ্জের শাহজাদপুরে চাইনিজ রেস্টুরেন্টে নামে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ উঠেছে “রেড রোস্টার চাইনিজ রেস্টুরেন্ট” নামের একটি খাবার হোটেলের মালিক মো. মাসুদ রানার বিরুদ্ধে। মাসুদ রানা শাহজাদপুর পৌর সদরের প্রাণনাথপুর মহল্লার বাসিন্দা। জানা যায়, উপজেলার পৌর সদরের দ্বরিয়াপুর বাজারের সিরাজ টাওয়ারের ৩য় তলায় মাসুদ রানা (৩৮) নামে এক ব্যক্তির “রেড রোস্টার চাইনিজ রেষ্টুরেন্ট” নামে একটি খাবার হোটেলে এক স্কুল ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে হোটেল মালিক মো. মাসুদ রানা ও তিন কিশোর-কিশোরীসহ মোট ৪ জনকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। ভুক্তভোগী কিশোরীর চাচা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সাত জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে বৃহস্পতিবার (৯ জুন) রাত থেকে শুক্রবার পর্যন্ত অভিযান চালিয়ে হোটেল মালিক, দুই কিশোর ও এক কিশোরীকে আটক করা হয় বলে জানান, শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মঈনুল ইসলাম।
মামলার বরাত দিয়ে তিনি আরও জানান, গত ২ জুন সন্ধ্যায় এক কিশোর তার কয়েকজন বন্ধু ও বান্ধবীকে রেড রোস্টার চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যায়। এরপর এক কিশোরীকে একটি কক্ষে নিয়ে এক কিশোরের আপত্তিকর ভিডিও করে। ঘটনার সময় হোটেল মালিক মাসুদ রানাও সেখানে ছিলেন। পরে ওই আপত্তিকর ভিডিও ভুক্তভোগী কিশোরীর বন্ধু-বান্ধবীরা নিজেদের ফেইসবুক আইডিতে ও গ্রুপে ছড়িয়ে দেয়।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মঈনুল ইসলাম জানান, থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে হোটেল মালিক মাসুদ রানা, দুই কিশোর ও এক কিশোরীকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন