ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজম্যান্ট শীর্ষক বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১১-৬-২০২২ বিকাল ৫:৫৫

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২-এ শনিবার (১১ জুন) শিক্ষক ও কর্মকর্তাদের “পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজম্যান্ট” শীর্ষক বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালাটি এস্যুরেন্স সেল কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। একই সাথে তিনি রিসোর্স পার্সন হিসেবে পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। উপাচার্য প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশপ্রেমের চর্চার মাধ্যমে বাংলাদেশের একটি পাড়াগাঁয়ে জন্ম নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জাতির পিতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি আরো বলেন, একজন মানুষ জন্ম নিয়ে কখনো পরিপূর্ণ হয়ে ওঠে না, আস্তে আস্তে কাজ করার মাধ্যমে নিজের সাথে বোঝাপড়ার পরে পরিবেশের সাথে নিজের যে একটি সম্পর্ক সেটি বারবার করে নির্ণয় এবং পূর্ণনির্ণয় করার মাধ্যমে পরিপূর্ণ হয়ে গড়ে ওঠে। উপাচার্য  প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়নে নানা রকম দিকনির্দেশনা প্রদান করেন। 
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, পাবলিক প্রকিউরমেন্ট উপদেষ্টা এবং ডনোর ফান্ডেট প্রকল্পের সিনিয়র প্রকিউরমেন্ট উপদেষ্টা মো. নাজমুল করিম। এতে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) বিজন কুমার।  

 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন