শাহজাদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর আল আসাদ (সবুর মাষ্টার) এর বিরুদ্ধে বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয ব্যবস্থা গ্রহনের জন্য ছাত্রীদের অভিভাবকদের পক্ষ থেকে গত বৃহস্পতিবার নন্দলালপুর গ্রামের ছাত্রীর অভিভাবক আব্দুস সাত্তার উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সবুর মাষ্টার মাঝে মাঝেই বেড়ে উঠা ছাত্রীদের কাছে ডেকে নিয়ে তাদের গায়ে হাত দেয় বা নানাভাবে যৌন হয়রানি করে। কয়েকদিন আগে সবুর মাষ্টার পঞ্চম শ্রেনীর বেড়ে ওঠা কয়েকজন ছাত্রীকে ছবি তোলার কথা বলে কাছে ডেকে নেয় এবং তাদের ছবিও তোলে। এক পর্যায়ে সবুর মেয়েদের গালে চুমু দেয় এবং শরীরের নানা জায়গায় হাত দেয়। এ সময় ছাত্রীরা প্রতিবাদ করলে সবুর তাদের ভয় দেখিয়ে বলে, আমি তোমাদের ছবি তুলেছি এবং আমার কথা না শুনলে তোমাদের যাতে বিয়ে না হয় আমি কিন্তু সে কাজ করবো এরুপ ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীদের কাউকে কাউকে অনৈতিক প্রস্তাবও দেয় সবুর। গত সোমবার ভয়ে ভীত হয়ে এবং উপান্তর না দেখে ওই ছাত্রীরা বাড়ি গিয়ে তাদের পিতা মাতাকে বিষয়টি জানায়। বিষয়টি জানাজানি হলে অভিভাবকরা নন্দলালপুর গ্রামে সবুর মাষ্টারের শাস্তির দাবিতে মিছিল বের করে। সবশেষে গত বৃহস্পতিবার অভিভাবকদের পক্ষ থেকে উপজেলা শিক্ষা অফিসে এক অভিযোগ দায়ের করা হয়। উল্লেখ্য, এই সবুর মাষ্টার তার শিক্ষকতা জীবনে কতবার কত ছাত্রীকে যে যৌন হয়রানি করেছে তার ইয়ত্তা নাই। পূর্বেও তার বিরুদ্ধে এরূপ অনেক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আ. সবুর আল আসাদ (সবুর মাষ্টার) এর বক্তব্যের জন্য নন্দলালপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে গত বৃহস্পতিবার ও শনিবার (১১জুন) তাকে পাওয়া যায়নি। ১০ জুন (শুক্রবার) ও ১১জুন শনিবার একাধিক বার মুঠোফোনে কল দেওয়া হলেও রিসিভ করেননি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক জানান, আ. সবুর আল আসাদ (সবুর মাষ্টার) মাষ্টারের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি করার লিখিত অভিযোগ পেয়েছি। আগামী ১৬ জুন সকাল ১১ টায় সরেজমিনে তদন্ত করা হবে। তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন উর্ধতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হবে। অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা উর্ধতন কর্তৃপক্ষ গ্রহন করবে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন