শিবচরে নদী ভাঙ্গনকবলিত জনসাধারণের মাঝে অনুদানের চেক বিতরণ
মাদারীপুর জেলার শিবচরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নদীভাঙ্গন কবলিত জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা ও জাতীয় সংসদের চীফ হুইপ নূর- ই- আলম চৌধুরী এমপি এর ২০২১-২০২২ অর্থ বছরে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিলের অনুদানের “চেক বিতরণ” অনুষ্ঠানটি শনিবার বিকাল ৩.০০ টায় নূর- ই- আলম চৌধুরী অডিটরিয়ামে অনষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও এসি ল্যান্ড(ভূমি) এম রফিকুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর- ই- আলম চৌধুরী এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগে আমরা এ ধরণের সহোযোগীতার ক্ষেত্রে চাল/গম বা ৫০০/১০০০ টাকা করে প্রদান করতাম কিন্ত এখন আমরা তা বাড়িয়ে প্রতিজনকে ৫০,০০০ টাকা করে প্রদান করছি, এটাই প্রধান মন্ত্রীর বৈশিষ্ট্য। তিনি আরও বলেন, আগামী ২৫ জুন আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে, এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও একধাপ এগিয়ে যাবে। তখন আমাদের ছেলে- মেয়েরা ঢাকায় গিয়ে লেখা- পড়া করার সুযোগ পাবে আর আমাদের সন্তানেরা পিছিয়ে থাকবে না। শিবচর থেকেই ঢাকা গিয়ে তাদের কাজ শেষ করে আবার বাড়িতে চলে আসতে পারবে, শিবচর হবে দ্বিতীয় ঢাকা শহর।
আলোচনা শেষে নদী ভাঙ্গনকবলিত মোট ০৮টি ইউনিয়নের ১৯৮টি পরিবারের মাঝে বরাদ্দকৃত ৯৯০০০০০(নিরা নব্বই লক্ষ) টাকার চেক বিতরণ করা হয়।
এর আগে তিনি উৎরাইল মহিলা মাদ্রাসা ও শিরুয়াইল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।
আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আবদুল লতিফ মোল্লা, শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খাঁন, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডঃ মোঃ সেলিম মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়াম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত