ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বছর না গড়াতে ঝুঁকিপূর্ণ নাঙ্গলকোট চাঁদের বাগ ডাকাতিয়া সেতু ও যাতায়াতের রাস্তা


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১১-৬-২০২২ বিকাল ৭:৩৯

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নে ৭ কোটি টাকা বরাদ্দে চাঁদের বাগে ঝুঁকিপূর্ণভাবে রয়েছে ডাকাতিয়া সেতু ও যাতায়াতের রাস্তা। কাজের অনিয়মের কারণে বৃষ্টির পানিতে ভেঙে যাচ্ছে রাস্তাটি।

এ বিষয়ে অভিযোগ করে স্থানীয় এলাকাবাসী সকালের সময়কে জানান, সরকারের ৭ কোটি টাকা বরাদ্দে গত এক বছর আগে নির্মাণ করা হয়েছে পিপড্ডা চাঁদের বাগ ডাকাতিয়া সেতুটি। বছর না গড়াতে কাজের অনিয়মের কারণে ঝুঁকিতে রয়েছে সেতুটি ও যাতায়াতের রাস্তা। রাস্তার ভেতরে সুড়ঙ্গ হয়ে গেছে। সে কারণে ঝুঁকিতে রয়েছে সেতুটিসহ যাতায়াতের রাস্তা। যে কোনো মুহূর্তে ভেঙে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে রাস্তাটি। 
 
প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে এলাকাবাসীর দাবি, পুনরায় সঠিক তদন্তের মাধ্যমে সেতুর যাতায়াত রাস্তাটির কাজ করা হোক।
 
সেতুটির পূর্ব পাশে চান্দের বাগ গ্রামে ১৫০ থেকে ২০০ পরিবারের বসবাস। তাদের সবাই এ সেতু দিয়ে যাতায়াত করেন। যদি রাস্তাটি ভেঙে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে, তাহলে তাদের নৌকা দিয়ে চলাচল করতে হবে। রাস্তাটিতে পুনরায় ভালোভাবে কাজ করার জন প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত