বাঁশখালীর কালিপুরের মানুষ চেয়ারম্যান পদে পরিবর্তন চান : নোমান
চট্টগ্রামের বাঁশখালীর কালিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে পরিবর্তন চান এলাকাবাসী। পরিবর্তনের জন্য নতুন ভোটার যুবসমাজ ঐক্যবদ্ধ হয়ে সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ নোমানকে আনারস প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে প্রস্তুত বলেও জানান।
কালিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নোমান দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে এলাকাবাসীর অনুরোধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বলে দাবি করেন। কালিপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সাধারণ মানুষ প্রতিটি এলাকায় নারী-পুুরুষ ঐক্যবদ্ধ। আনারসের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভোটের দিন ভোটাররা আনারস প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। বিভিন্ন এলাকায় গণসংযোগে উপরোক্ত কথাগুলো বলেন চেয়ারমান প্রার্থী মোহাম্মদ নোমান।
এছাড়া কালিপুরকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন করার ঘোষণা দেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নোমান।
কালিপুর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৩ জন। ইউপি নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ৬ জন। এরমধ্যে নৌকা প্রতীকের প্রার্থী আ ন ম শাহদাত হাসেন, মোটরসাইকেল প্রতীকের আমিনুর রহমান চৌধুরী রয়েছেন।
এমএসএম / জামান
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী