ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোরিকসার ড্রাইভারকে খুন


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১১-৬-২০২২ রাত ৯:৫৮
কুমিল্লার নাঙ্গলকোটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অটোরিকসা ড্রাইভারকে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১১ জুন) বিকেল ৫টার দিকে পৌরসভার নাগোদা গ্রামের মফিজুর রহমানের চা দোকানের সামনে। নিহত মনির হোসেন (৪২) নাগোদা গ্রামের মৃত তিতু মিয়ার ছেলে। তিনি ৩ সন্তানের জনক। এ ঘটনার পর খুনি শরীফ (৩২) পলাতক রয়েছে। সে পাশের চৌগুড়ী গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।
 
নিহতের স্ত্রী কুলসুম বেগম বলেন, শনিবার বিকেল ৫টার দিকে তার স্বামী বাড়ি থেকে অটোরিকসা নিয়ে বের হয়। পথিমধ্যে নাগোদা গ্রামের মফিজুর রহমানের দোকানের সামনে এলে পাশের চৌগুড়ী গ্রামের শরীফ চুরি নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। 
 
নিহতের মা রোকেয়া বেগম বলেন, গত ১০ জুন শুক্রবার শরীফ মনিরের ছোট ভাই মুকবুল হোসেনকে গালমন্দ করে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে শরীফ রাত ৭টার সয়ম চুরি নিয়ে মুকবুলকে কুপিয়ে আহত করে। তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে রাখা হয়েছে। এর জের ধরে শনিবার ঘাতক শরীফ মুকবুলের বড় ভাই মনিরকে একা পেয়ে চুরি দিয়ে কুপিয়ে খুন করে। ঘাতকের কঠিন শাস্তির দাবি জানান তিনি।
 
এ রিপোর্ট লেখা পযর্ন্ত নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেন খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বিষয়টি তদন্তনাধীন।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত