কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের জেল
কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত অভিযান পরিচালনা করেছে। শনিবার (১১ জুন) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার টালিপাড়া বাগানবাড়ি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৪ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪টি পৃথক মামলায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার টালিপারা এলাকার জিয়াউর রহমানের ছেলে জাকির হোসেন (২৪), মমিন হোসেনের ছেলে আজাদ হোসেন, কালাম সর্দারের ছেলে শামীম সর্দার (২৮) এবং রেজাউল করিমের ছেলে আযনাল শেখ।
এদিকে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের সালদা এলাকা থেকে তাইজুল ইসলামের ছেলে বিল্লাল হোসেনের বসতভিটা থেকে ২০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে কুষ্টিয়া মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দবির উদ্দিন। নিয়মিত অভিযানের নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবা জেসমিন রুমা। উপ-পরিদর্শক ছানোয়ার হোসেনসহ অধিদপ্তরের চারজন স্টাফ অভিযানে অংশগ্রহণ করেন।
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবা জেসমিন রুমা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভীন আক্তার স্যারের দিকনির্দেশনায় মোবাইল কোর্ট ও নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্টে ৪ জনকে মাদক সেবনের দায়ে কারাদণ্ড ও নিয়মিত অভিযানে ১ জনকে ২০০ পিস ইয়াবাসহ আটক করে মামমা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক