ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাউজানে সিএনজি অটোরিকসা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৪


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ১২:৫৩

চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকসা ওভারটেক করতে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে গুরুতর আহত হয়েছেন ৪ জন। গতকাল শনিবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়া এলাকার হাফেজ বজলুর রহমান সড়কে।

প্রত্যক্ষদর্শীর জানান, যাত্রী নিয়ে জলিলনগর বাসস্ট্যান্ড থেকে পাহাড়তলী-কাপ্তাই সড়কে আসার পথে শাহাদুল্লাহ কাজীর বাড়ির মাজার গেটের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি গাড়িটিকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে পাঠান।

সড়কে চলাচলকারী যাত্রীরা জানান, সড়কটি নতুন করে উন্নত হওয়ার পর থেকে প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়ে চলেছে। বিশেষ করে এই সড়কে সীমাহীন ওভারটে বেড়েছে। যেমন খুশি তেমনি করে যানবাহন চলাচল করছে এই সড়কে। সড়কের দুই পাশে অসংখ্য স্কুল, কলেজ, বাজার রয়েছে। মোটরসাইকেল থেকে শুরু করে সকল ধরনের যানবাহন চলেছে তীব্র গতিতে। ফলে ঘটছে ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা। গত কয়েক বছরে এই সড়কে শতাধিক মানুষ আহত হয়েছেন।

সড়কটিতে চলাচলকারী যাত্রীরা দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে এনে একটি নিরাপদ সড়ক গড়ার আহ্বান জানান।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত